logo অন্ত্যমিল.

ন্যাভিগেশন

হোম পেজ ক্যাটাগরি লাইব্রেরি মেম্বারশিপ প্রি-বুকিং
লগইন করুন
সাথে থাকুন

© ২০২৪ অন্ত্যমিল। সর্বস্বত্ব সংরক্ষিত।

আপনার কার্ট

আপনার কার্ট খালি!

মোট মূল্য: ৳০

ধার নেওয়ার কার্ট

আপনার ধার নেওয়ার কার্ট খালি!

Coming Soon
ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ২০২৫ প্রাপ্ত
Main Book
Combo Book
প্রকাশের মাস মে ২০২৬
বুকিং স্ট্যাটাস চলছে
নতুন প্রকাশনী অফার কম্বো বই সেট
খুব শীঘ্রই আসছে

হৃদ-প্রদীপ

সাথে থাকছে

একজন কেউ না

ইতিমধ্যে প্রকাশিত

অফার মূল্য
৳৯৬০ ৳১২০০
বুকিং করুন

সীমিত সময়ের অফার!

বিস্তারিত তথ্য

হার্ট ল্যাম্প মুখোমুখি বসবার বই ভারতীয় কন্নড় ভাষার লেখিকা বানু মুস্তাকের গল্প সংকলন ‘এদেয়া হালোতে’, যার ইংরেজি অনুবাদ ‘হার্ট ল্যাম্প’ ২০২৫ সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে ভূষিত হয়েছে। এই পুরস্কারের মাধ্যমে ইন্টারন্যাশনাল বুকারের দুই দশকের একটি ধারার অবসান ঘটেছে। কেননা, ইন্টারন্যাশনাল বুকারের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো ছোটগল্প সংকলনকে পুরস্কৃত করা হলো। বলা যায়, বানু মুস্তাকের অনবদ্য লেখা কমিটিকে তাকে পুরস্কার দিতে ‘বাধ্য’ করেছে। পুরস্কার কমিটির সভাপতি ম্যাক্স পিটার সংকলনটির প্রশংসা করে বলেন, ‘সংকলনের গল্পগুলো জীবনবোধে ভরপুর, গভীরভাবে রাজনৈতিক, এবং আরো গভীরভাবে মানবীয়তায় পরিপূর্ণ। এর গল্পগুলো প্রজনন অধিকার, বর্ণগত অবিচার এবং আত্মার যন্ত্রণার মতো বিষয়গুলোর সাথে নিরন্তর সংগ্রাম চালিয়ে যায়; তবুও একটা মুহূর্তের জন্যও গল্পগুলোর সাহিত্যিক সৌন্দর্যের সাথে আপোষ করে না। এটি এখন ইংরেজি পাঠকদের জন্য প্রকৃত অর্থেই একটি নতুন বই।’ বানুর বারোটি গল্প তার সময় ও সমাজের সাক্ষ্য। তার লেখায় পুরুষতান্ত্রিকতা, নারীবাদ, ধর্ম, বর্ণ, শ্রেণি এবং লিঙ্গের মতো বিষয়গুলো সহজ, আয়াসহীনভাবে ফুটে উঠেছে। কোনোপ্রকার স্লোগানবাজি নেই, বড় বড় কথা-নীতিকথা নেই; কেবল গল্প বলে গিয়েছেন। গল্পগুলো যদিও মুসলিম সামাজিক কাঠামোর মধ্যে স্থাপিত, কিন্তু এগুলো কেবল মুসলিম নারীদেরই গল্প নয়, হয়ে উঠেছে প্রতিটি নারীর গল্প। গল্পগুলো পড়তে পড়তে, যারা ইসমত চুঘতাই কিংবা রশিদ জাহানের গল্পের সাথে পরিচিত, তাদের এই দুই মহীয়সী উর্দু লেখিকার কথা মনে আসতে পারে। হার্ট ল্যাম্প তাই শুধু পড়বার বই-ই নয়, মুখোমুখি বসবারও বই।